ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কারাগারে কল্যাণ কোরাইয়া

  • আপডেট সময় : ০৩:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাড়ির ধাক্কায় দৈনিক প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলাম আহতের ঘটনায় করা মামলায় আসামি কল্যাণ কোরাইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে রিমান্ডে দেওয়ার আবেদন নামঞ্জুর করে আগামী তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার কল্যাণকে মুখ্য মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন কলাবাগান থানার উপ-পরিদর্শক ফারুক খান। অন‌্যদিকে রিমান্ড আবেদনের বিরোধিতা করে কল্যাণের জামিনের আবেদন করেন তার আইনজীবী ফারুক মিয়া।

দুটি আবেদনই নাকচ করে আদালত তাকে আগামী তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

জেলগেটে তাকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আসামিকে আগমী তিন দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা দুই দিন জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

গত সোমবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা জিয়া আহত হন। মধ‌্যরাতে জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কল‌্যাণও সেখানে গিয়েছিলেন।

মঙ্গলবার সন্ধ‌্যায় এই অভিনেতা ফেইসবুকে ‘আই এম ইননোসেন্ট’ লিখে স্ট‌্যাটাস দিলে তা অনেকের নজরে পড়ে। পুলিশও জিজ্ঞাসাবাদের জন‌্য তাকে থানায় ডেকে নেয়।

এরই মধ‌্যে প্রথম আলোর নিরাপত্তা ব‌্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর সাজ্জাদুল কবির কলাবাগান থানায় একটি মামলা করেন। পরে থানায় উপস্থিত কল‌্যাণ কোরাইয়াকে গ্রেফতার করার কথা জানান ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।

মামলার এজাহারে বলা হয়, ‘আলোকচিত্রী জিয়াকে ধাক্কা দেওয়ার পরে গাড়িটি লাইট বন্ধ করে কিছুক্ষণ থেমে থাকার পর চলে যায়। জিয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর কল‌্যাণ রাত দেড়টার দিকে হাসপাতালে যান। তিনি সেখানে কয়েকজন সাংবাদিককে বলেন, তার গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছিল। তারপর লাপাত্তা হয়ে যান তিনি।

জিয়াকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ‌্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। তার ডান পা ভেঙে গেছে। বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। অ্যাপোলো হাসপাতালে জিয়ার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

কারাগারে কল্যাণ কোরাইয়া

আপডেট সময় : ০৩:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭