ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জানুয়ারিতে দুই-তিনটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

  • আপডেট সময় : ০৭:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি জানুয়ারি মাসে দুই থেকে তিনটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দু’টি মাঝারি থেকে তীব্র এবং দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

নতুন বছরের প্রথম দিন থেকে ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে।

ঢাকায় সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে চারদিক। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই, বরং ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে, গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলেও বইছে হিমেল বাতাস।

বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজশাহী বিভাগের প্রায় সব জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল।

উত্তরাঞ্চলসহ সারাদেশের তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিন আরো একটু কমতে পারে বলে আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে।

এদিকে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

কুয়াশা থাকলেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জানুয়ারিতে দুই-তিনটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

আপডেট সময় : ০৭:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫