ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ছোট বোনের শেষকৃত্য অনুষ্ঠানে কিউবার প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো মঙ্গলবার তার সবচেয়ে ছোট বোন অগাস্টিনা ক্যাস্ত্রোর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন। সম্প্রতি এক অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতা থেকে ৭৮ বছর বয়সী অগাস্টিনা মারা যান।
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাউল তার বোন এমার সঙ্গে হাভানা থেকে প্রায় ৮শ’ কিলোমিটার পূর্বে বিরান রাজ্যে ‘শেষকৃত্য অনুষ্ঠানে’ যোগ দেন।
পরিবারের সদস্যদের সঙ্গে রাউল তার বোনের প্রতি শ্রদ্ধা জানান।
অগাস্টিনা রোববার মারা যান। তিনি কিউবায় বাস করতেন। তবে খুব সাধারণ জীবনযাপন করতেন।
তার দেহভস্ম সমাধিকক্ষে তার পরিবারের সবচেয়ে বড় দুই সদস্য র‌্যামন ও আঙ্গেলিতার পাশে রাখা হয়েছে। এই সমাধিকক্ষে তাদের বাবা-মা লিনা রুজ ও অ্যাঞ্জেল ক্যাস্ত্রোর দেহভস্মও রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছোট বোনের শেষকৃত্য অনুষ্ঠানে কিউবার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭