ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীর্ঘমেয়াদি ঘাটতি থাকলেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তা বেড়েছে ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন সরকার ও বিরোধীদের আলোচনার প্রথম পর্ব শেষ পদ ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের বাবার মৃত্যুর পর ক্যারিয়ার নিয়ে সংশয়ে মেসি আর্জেন্টিনার গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি কোকোর উন্নয়নমূলক উদ্যোগগুলো সুফল এখনও পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪১, ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 557
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর ইফতার ও দোয়া মাহফিল।

৮ মার্চ ২০২৫, শনিবার পিএস ১০৬ মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার ড. আবু জাফর মাহমুদ, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও এ্যালেগ্রা হোম কেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক, ব্যবসায়ী, এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা মাহফিল পরিচালনা করেন। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সবাই বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির উন্নতি ও সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করেন।

এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন উপস্থিত অতিথিরা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫