ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন অভিনেত্রী নওশাবা

  • আপডেট সময় : ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের নানান ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শুধু তাই নয়, পশু-প্রাণীদের প্রতিও সহানুভূতিশীল তিনি। তারই অংশ হিসেবে সবশেষ রাজধানীর মোহাম্মদপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর হত্যা করার ঘটনাতেও সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। নতুন খবর হলো, প্রাণীকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে সক্রিয় একটি প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার (১৭ মার্চ) ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) এর ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়েছে।

সেখানে বলা হয়, ‘অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ আমাদের সংস্থার সঙ্গে ‘অ্যাম্বাসেডর ফর ওয়াইল্ডলাইফ’ হিসেবে যুক্ত হয়েছেন। প্রাণীকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে তার সংবেদনশীলতা সবারই জানা।’

ফেসবুক পেজটিতে আরও বলা হয়, ‘এই যাত্রায় আমরা তার সঙ্গে সম্মিলিতভাবে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার জন্য কাজ করব। তার হাত ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব বন্যপ্রাণীর প্রতি ইতিবাচকতার ধারণা।’

এ প্রসঙ্গে কাজী নওশাবা আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘যে কোনো প্রাণের প্রতি আমার সহমর্মিতা আছে। ডিইএসসিএফ বন্যপ্রাণী নিয়ে কাজ করে বলে আমি ওদের সঙ্গে যুক্ত হয়েছি। শৈশব থেকেই আমি প্রাণের প্রতি সদয়। এখনও দেখা যাচ্ছে, কত বন্যহাতি মারা যাচ্ছে, হাতিদের ওপর অত্যাচার করা হচ্ছে, অকারণে মানুষ সাপ মেরে ফেলছে, এসব আমাকে পীড়া দেয়।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় এসব বিষয়ে আমি আওয়াজ তুলেছি। প্রাণীর জীবন রক্ষা করতে মানুষের মধ্যে আমি সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সংস্থাটি অনেক দিন ধরে আমাকে অনুসরণ করতো। তারা আমাকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানালে আমি সাড়া দিয়েছি। আশা করি সামনে আরও ভালো কাজ করব।’

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সবশেষ নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর নতুন পর্ব ‘অন্তরা’য় দেখা যায় এই অভিনেত্রীকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন অভিনেত্রী নওশাবা

আপডেট সময় : ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫