ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জোট গঠন করেই জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার লড়াই করবে: এরশাদ

  • আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জোট গঠন করেই আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে। এ সময় জোটের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী জোটের মাধ্যমে শক্তি অর্জন করে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করবে।

আজ রবিবার দুপুরে জাতীয় যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে তারা বক্তব্যে এসব কথা বলেন।

দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করে যাতে ক্ষমতায় যেতে পারে তার জন্য যুব সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। গ্রামে-গঞ্জে গিয়ে জনগণের কাছে জাতীয় পার্টির কথা তুলে ধরে দলকে শক্তিশালী করতে হবে।

এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলীয় শক্তি প্রয়োজন। প্রতিটি ওয়ার্ডে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। দলকে শক্তিশালী করতে পারলেই জাতীয় পার্টি ক্ষমতার দুয়ারে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।-বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জোট গঠন করেই জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার লড়াই করবে: এরশাদ

আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭