ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কোকাকোলা পানীয় ‘বিষাক্ত’: নাইজেরীয় আদালত

  • আপডেট সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলার পানীয় স্প্রাইট ও ফান্টাকে ‘বিষাক্ত’ বলে রায় দিয়েছেন নাইজেরিয়ার সর্বোচ্চ আদালত। মঙ্গলবার দেশটির লাগোস উচ্চ আদালতের এ রায়ে কোলাকোলার পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে আফ্রিকান দেশ নাইজেরিয়া।

আদালতের বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এইসব কোমল পানীয়তে সাধারণভাবে ভিটামিন সি নামে পরিচিত অ্যাসকরবিক এসিডের সঙ্গে উচ্চমাত্রার বেনজয়িক এসিড ও সানসেট এডিটিভস যোগ করা হয়, যা গ্রহণে গ্রাহকরা উচ্চমাত্রার স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। এটি দাঁতের পচনের জন্য দায়ী বলেও উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে। খবর সিএনএনের।

দেশটির বিচারপতি আদিদায়ো ওয়েবানজি লিখিত রায়ে নাইজেরিয়ান বোতলজাতকরণ কোম্পানিকে (এনবিসি) আদেশ দেন যে, ফান্টা ও স্প্রাইটের বোতলে ভিটামিন সি’র বিপরীতে সতর্কবার্তা স্থাপন করতে হবে। মান নিশ্চিতকরণে ব্যর্থ হলে দেশটির জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে ২ মিলিয়ন নায়রা (নাইজেরিয়ান মুদ্রা) প্রদান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোকাকোলা পানীয় ‘বিষাক্ত’: নাইজেরীয় আদালত

আপডেট সময় : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭