ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

  • আপডেট সময় : ০১:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

বুধবার সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় জানা না গেলেও কয়েকজনের নাম জানা গেছে। এরা হচ্ছেন: কুষ্টিয়া জেলার বোয়ালীয়া থানার কুষ্টিয়া ইসলামীয়া বিশ্ববিদ্যালয় এলাকার দিলিপ কুমার বিশ্বাস, সাধনা, আশিস।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনজুর হোসেন বাসস’কে বলেছেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে এক কন্যা শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালকের মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইল নিয়ে পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার দিকে যাচ্ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেছেন, লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত একজনকে আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মতিন বলেছেন, লোহাগাড়ায় উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত আরো একজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

আপডেট সময় : ০১:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫