ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সোলসের ৫০ বছর: চট্টগ্রামের কনসার্টে দেখা মিলতে পারে পুরনোদেরও

  • আপডেট সময় : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো

পাঁচ দশকের সংগীত যাত্রাকে উদ্যাপন করতে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলসকে’ নিয়ে কনসার্ট হচ্ছে চট্টগ্রামে; যাতে পুরনোদেরও স্টেজে হাজির করার চেষ্টা করছেন ব্যান্ডটির ভোকাল পার্থ বড়ুয়া।

আগামী ২ মে সন্ধ্যায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে ‘মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড’ শিরোনামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

বুধবার বিকালে হোটেল রেডিসন ব্লুতে সংবাদ সম্মেলনে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বলেন, ৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে।

“এ কনসার্টের জন্য আমরা গত এক বছর ধরে প্র্যাকটিস করে যাচ্ছি। চট্টগ্রামের ব্যান্ড সোলস তার গুরুত্বপূর্ণ এ কনসার্ট এখানে করতে পেরে আনন্দিত।”

এতে বাংলাদেশে থাকা সোলস ব্যান্ডের বর্তমান ও প্রাক্তন সদস্যদের উপস্থিত করার চেষ্টাও করা হচ্ছে বলে তুলে ধরেন তিনি।

চট্টগ্রামে ১৯৭৩ সালে যাত্রা শুরু করা ব্যান্ড সোলসের ৫০ বছর পূর্তি হয়েছে ২০২৩ সালে।

এক প্রশ্নে পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর আরও আগে পূর্ণ হয়েছে। কিন্তু এই পথচলার অংশ হিসেবে লন্ডন ও অস্ট্রেলিয়াতে শো হয়েছে। ২০২৪ সালে চট্টগ্রামে এ কনসার্ট করার কথা থাকলেও নানা কারণে তা করা যায়নি।

সংবাদ সম্মেলনে সোলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মীর মাসুম ও বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কনসার্টের বিভিন্ন দিক তুলে ধরে এমঅ্যান্ডএম বিজনেস কমিউকেশন্সের সিইও মনজুমা মুর্শেদ বলেন, সোলসের এ দীর্ঘযাত্রার অংশ হিসেবে এ ’আনপ্লাগড’ কনসার্টটি হবে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২ মে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রতিটি টিকেটের দাম সাত হাজার টাকা (রাতের খাবারসহ)। মোট ৪৫০ টিকিট বিক্রি করা হবে। কনসার্টের টাইটেল পার্টনার হিসেবে থাকছে মাস্টারকার্ড।

মাস্টারকার্ডধারীরা টিকিট কেনায় ২০ শতাংশ ছাড় পাবেন। মাস্টারকার্ডের ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে। কনসার্টের সব তথ্য https://facebook.com/events/s/souls-unplugged-50-years-of-ti/1591954031466187/ এই পেইজে পাওয়া যাবে।

এছাড়া টিকিট হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামের রিসেপশন থেকে কেনা যাবে।

সংবাদ সম্মেলনে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বিখ্যাত এ ব্যান্ডের বিভিন্ন নস্টালজিক গান দর্শক শ্রোতাদের আজও আনন্দ দেয়। এটির ৫০ বছরের এ যাত্রার সঙ্গে থাকতে পেরে গর্বিত মাস্টারকার্ড।

সংবাদ সম্মেলনে রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ‘র সিইও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ফিট এলিগ্যান্সের এমডি ওয়াহিদা শারমিন, মুন্নু সিরামিকের জেনারেল ম্যানেজার ফায়েজ আহমেদ, সোনালি লাইফ ইনস্যুরেন্সের সিইও রফিকুল ইসলাম, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোলসের ৫০ বছর: চট্টগ্রামের কনসার্টে দেখা মিলতে পারে পুরনোদেরও

আপডেট সময় : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫