ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বিএনপি: তারেক রহমান

  • আপডেট সময় : ০৮:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
মত পার্থক্য কোনো সমস্যা নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভালো প্রস্তাব পেলে তা গ্রহণ করবে বিএনপি।

মঙ্গলবার (২২ এপ্রিল) দেশের তিন জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত তিনি হয়ে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অনেকে অনেক মতামত দিতেই পারে, তবে মানুষ বিএনপিতে আস্থা রাখে। কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি, যতগুলো সরকার দায়িত্ব পালন করেছে তার মধ্যে ৭০ ভাগ কাজ বিএনপি করেছে। তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো না তখন বিএনপি সংস্কারের কথা বলেছে।

‘টেক ব্যাক বাংলাদেশ’ এর একটি সামান্য অংশ অর্জন হয়েছে এখনও বহু পথ বাকি, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩১ দফাকে বাস্তবায়ন করা গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রতিফলন ঘটাতে সক্ষম হবো, কিছুটা হলেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব।

তিনি যোগ করেন, সফলতা অর্জন করতে অনেক পরিশ্রম করতে হবে, অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রতিপক্ষরা দৃশ্যমান হচ্ছে, নিজেরা ঐক্যবদ্ধ না হলে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব না, সব ত্যাগ বিফলে যাবে। যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, অশুভ কিছু থাকলে দুরে সড়িয়ে দিতে হবে, বিএনপির ওপর মানুষের আস্থা যেন নষ্ট না হয়।

ভালো কিছু করার মাধ্যমে জনগণের কাছে পরীক্ষা দিতে হবে; ভালো কিছু অর্জন করতে যা যা প্রয়োজন করতে হবে বলেও নেতাকর্মীদের প্রতি নির্দেশ দলের এই শীর্ষ নেতার।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বিএনপি: তারেক রহমান

আপডেট সময় : ০৮:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫