ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

  • আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 282
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে আগুন লেগেছে।

আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়।

তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের দশতলা ভবনের বেজমেন্টে আগুনের খবর পেয়ে ৯টি ইউনিট পাঠানো হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫