ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা

  • আপডেট সময় : ০৩:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘রাসায়নিক গ্যাস’ হামলার জবাবে সিরিয়ায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়া সরকারের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গত রাতে এ হামলা চালানো হয়। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের রানওয়ে, বিমান ও বিমান ঘঁটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ভূমধ্যসাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে ৫০ থেকে ৬০টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয় এসব স্থাপনায়।

যুক্তরাষ্ট্র বলছে, যে বিমানঘাঁটি ব্যবহার করে রাসায়নিক গ্যাস হামলা চালানো হয়েছিল সেখানে এ হামলা হয়েছে। একে সিরিয়া সরকার আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

মার এ লাগোতে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, সিরিয়ার যে বিমানঘাঁটি ব্যবহার করে রাসায়নিক হামলা চালানো হয়েছিল সেখানে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছি আমি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি ছিল। কারণ, ভয়াবহ রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ করা খুবই দরকার। ট্রাম্প আরো বলেন, সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল এতে কোনোই বিতর্ক নেই। তারা কেমিকেল ওয়েপনস কনভেনশনের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ্বানকে উপেক্ষা করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা

আপডেট সময় : ০৩:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭