ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় : ১১:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার সঙ্গে একাত্মতা জানিয়ে সিলেটেও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার বিকেল তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্রশিবিরসহ জুলাই অভ্যুত্থানের স্টেকহোল্ডার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এই সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।

গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের একটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না।

তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ জারি না করায় আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ১১:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫