ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬

  • আপডেট সময় : ০৬:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 94
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলাকালে এই তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বেঙ্গালুরু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণের ফলে ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তার দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কারখানার ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে আছে বাঁকানো লোহার স্তূপ।

রেড্ডি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় কারখানায় ১৪৩ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আবার কেউ কেউ হয়তো আতঙ্কে পালিয়ে গেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারখানার মালিকানা প্রতিষ্ঠান সিগাচি ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে বলেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এ প্রতিষ্ঠানটি মূলত ওষুধ, খাদ্য, কসমেটিকস ও রাসায়নিক শিল্পে উপকরণ সরবরাহ করে। এই কারখানায় মেডিসিন তৈরির উপাদান তৈরি করা হত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬

আপডেট সময় : ০৬:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫