সংবাদ শিরোনাম ::
মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে : পেন্টাগন
- আপডেট সময় : ০১:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 97
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিচালিত মার্কিন হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে বুধবার পেন্টাগন জানিয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বুধবার সাংবাদিকদের বলেছেন, আমাদের অভ্যন্তরীণ গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে, এই হামলার ফলে তাদের কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি এটি দুই বছরের কাছাকাছি সময়ের জন্য তাদের কার্যক্রম থামিয়ে দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস























