ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা

শুক্রবার থেকেই শুল্ক জানিয়ে দেশগুলোকে চিঠি পাঠাবেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৩:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্য অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার কী হবে, তা জানিয়ে শুক্রবার থেকেই চিঠি পাঠানো শুরু করার পরিকল্পনা করছেন তিনি। কারণ উচ্চ শুল্ক এড়াতে আলোচনাগুলো এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার পরিকল্পনা হল, প্রতিটি দেশকে চিঠি পাঠিয়ে জানানো যে তারা কী শুল্ক দেবে। এতে জিনিসটা অনেক সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কিছু চিঠি পাঠাতে যাচ্ছি, সম্ভবত আগামীকাল (শুক্রবার) থেকেই।’

তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত অনেক দেশের ওপর কাস্টমাইজড (বিশেষভাবে নির্ধারিত) শুল্ক কার্যকর হওয়ার সময় ঘনিয়ে এসেছে।

এই শুল্কের ঘোষণা প্রথম আসে এপ্রিলে, যখন ট্রাম্প প্রায় সব বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন এবং নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে তা আরও বাড়ানোর পরিকল্পনা করেন। তবে তখন এই উচ্চ হারের শুল্ক ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয় যাতে আলোচনা চলতে পারে।

এখন সেই সময়সীমা দ্রুত এগিয়ে আসছে এবং অনেক দেশ চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে। যাতে তারা অতিরিক্ত শুল্ক এড়াতে পারে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে একের পর এক বাণিজ্য চুক্তি ঘোষণা করা হতে পারে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর সাময়িকভাবে কিছু উচ্চ শুল্ক কমাতে রাজি হয়েছে।

জুলাইয়ে শুল্ক বৃদ্ধির নির্ধারিত সময় ঘনিয়ে আসার মধ্যে ট্রাম্প একাধিকবার বলেছেন যে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের শুল্ক হার জানিয়ে তিনি চিঠি পাঠাবেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুক্রবার থেকেই শুল্ক জানিয়ে দেশগুলোকে চিঠি পাঠাবেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫