ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

ভিয়েতনামের অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 98
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ব্যবসায়িক কেন্দ্র হো চি মিন সিটিতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ আট জন প্রাণ হারিয়েছে।

হ্যানয় থেকে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সোমবার এ খবর জানিয়েছে।

হো চি মিন সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রোববার গভীর রাতে পাঁচ তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট ব্লকের নিচ তলায় অগ্নিকাণ্ডে মৃতদের আট জনই ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পারায় শ্বাসকষ্টে মারা গেছেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জরুরি পরিষেবা কর্মীরা আসার আগেই অ্যাপার্টমেন্টের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেলে বাসিন্দারা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন।

এক প্রতিবেশী রাষ্ট্রীয় থান নিয়ান সংবাদপত্রকে জানিয়েছেন, ‘অ্যাপার্টমেন্ট থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল। ওপরের তলায় থাকা বেশ কয়েকজন বাসিন্দা আগুন থেকে রক্ষা পেতে জানালা দিয়ে ঝাঁপ দিয়েছিলেন।’

তিনি বলেন, এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন রয়েছে।

সম্প্রতি ভিয়েতনামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু উচ্চপদস্থ ব্যক্তিকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২০২৩ সালে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫৬ জন নিহত হওয়ার ঘটনায় এই বছর আট জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ঘটনাটি ছিল দুই দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

ডিসেম্বরে, হ্যানয়ের কারাওকে একটি পানশালায় অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজন অগ্নিসংযোগকারীকে গ্রেফতার করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিয়েতনামের অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানি

আপডেট সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫