ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

মুজিবনগর দিবস: জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট সময় : ০৪:২৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুজিবনগর দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগর দিবসে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার সকাল ৭টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পরে অাওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদনের সময় দলের কেন্দ্রীয় নেতারা ও মন্ত্রিপরিষদের সদস্যরা তার সঙ্গে ছিলেন। অন্যদের মধ্যে অাওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অামির হোসেন অামু, তোফায়েল অাহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, অাব্দুর রাজ্জাক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের নেতা ডা. দীপুমনি, ড. হাছান মাহমুদ , এনামুল হক শামীম, ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবনগর দিবসের কর্মসূচি অনুযায়ী ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে অাওয়ামী লীগ।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে ক্ষমতাসীন অাওয়ামী লীগ ছাড়াও তার অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাতী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুজিবনগর দিবস: জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:২৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭