ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ভোলায় অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শীতের সবজির দামে নাভিশ্বাস, চড়া বাজারে দিশেহারা ক্রেতারা সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে তথ্য দিলেন বন্ধু

জুলাই গণহত্যার কুশীলবদের বিচার চলতি বছরে শেষ হবে, আশাবাদ চিফ প্রসিকিউটরের

  • আপডেট সময় : ১১:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আজ এ আশা প্রকাশ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি, তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সে গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে ট্রাইব্যুনাল।

আশুলিয়ার ছয়জনের লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট আসামিকে ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে আজ নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও লক্ষ্মীপুরে পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অন্য মামলায় গ্রেপ্তার তিন আসামিকে একই দিন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়। ট্রাইব্যুনালের আজকের বিচারিক কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

জুলাই গণহত্যার দায়ে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চানখারপুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই গণহত্যার কুশীলবদের বিচার চলতি বছরে শেষ হবে, আশাবাদ চিফ প্রসিকিউটরের

আপডেট সময় : ১১:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫