ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : ১১:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার হাতিয়ায় রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতি থেকে আসা মোটরসাইকেলটি এলেঙ্গার দিকে যাওয়ার পথে হাতিয়া অরক্ষিত রেলক্রসিংয় পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার লাশ নিয়ে গেছে। নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১১:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫