ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

পাকিস্তানে খাল সংস্কারকালে ভূমিধসে নিহত ৭

  • আপডেট সময় : ১০:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 99
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের উত্তরাঞ্চলে আজ সোমবার ক্ষতিগ্রস্ত একটি খাল সংস্কারকালে ভূমিধসে সাতজনের প্রাণহানি ঘটেছে। এবারের বর্ষায় ক্ষতিগ্রস্ত খালটির পানির প্রবাহ ঠিক রাখতে গ্রামবাসীরা কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খাপলু থেকে এএফপি এ খবর জানায়।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে দেশজুড়ে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গিলগিট-বালতিস্তানের উত্তরাঞ্চলীয় দানিওরে ক্ষতিগ্রস্ত খালটি মেরামতে স্বেচ্ছাসেবকরা রাতভর কাজ করছিলেন। ওই সময় খালের একপাশের মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে সাতজন প্রাণ হারান।

স্থানীয় সাংবাদিক শিরিন করিম বলেন, ‘গ্রামবাসী নিজে থেকেই খালটি মেরামতের চেষ্টা করছিল। কারণ, ওই খালের পানির ওপরই তারা অনেকটাই নির্ভরশীল। দিনের তাপমাত্রা বেশি হওয়ায় পাড় মেরামতের জন্য রাতকেই বেছে নেন তারা।’

গত জুলাইয়ে আকস্মিক বন্যায় ওই এলাকার চারটি খাল ক্ষতিগ্রস্ত হয়। স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে দুটি খাল সংস্কারের কাজ সম্পন্ন করেছেন। তৃতীয়টির সংস্কার কাজ করতে গিয়ে এমন প্রাণহানির ঘটনা ঘটলো।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে খাল সংস্কারকালে ভূমিধসে নিহত ৭

আপডেট সময় : ১০:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫