ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলবে বলে ঘোষণা : উত্তর কোরিয়ার

  • আপডেট সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হান সং রিয়ল এ ঘোষণা দিয়েছেন।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সপ্তাহ, মাস ও বাৎসরিক ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব।’

আন্তর্জাতিক মহলে নিন্দা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা থাকা সত্ত্বেও এসব তৎপরতা চালিয়ে যাবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

হুশিয়ারি দিয়ে হান সং রিয়ল বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সর্বাত্মক যুদ্ধ বেধে যাবে। উত্তর কোরিয়া তার নিজস্ব ধরন ও পদ্ধতিতে পরমাণু অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া দেখাবে।’

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রোববার দক্ষিণ কোরিয়া সফরে যান। সিউলে তিনি যুক্তরাষ্ট্রকে পরীক্ষা না করতে উত্তর কোরিয়াকে সতর্ক করেন।

মাইক পেন্স বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের যুগ শেষ। যুক্তরাষ্ট্র আর কোনো ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা সহ্য করবে না।

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে গত শনিবার পিয়ংইয়ং ব্যাপক সমরাস্ত্রের প্রদর্শনী করে।

পরদিন তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

এ নিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনার মধ্যে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি এলো।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ইতিমধ্যে পাঁচটি পারমাণবিক পরীক্ষা এবং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলবে বলে ঘোষণা : উত্তর কোরিয়ার

আপডেট সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭