ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা

  • আপডেট সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি)পার্টি।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে বলেন, দুঃখকে চিরসাথী করে পথচলা নজরুল বা দুখু মিয়ার জীবন সংগ্রাম ও সৃষ্টি কর্ম বাঙালির জন্য প্রেরণার বাতিঘর। বহুমুখী প্রতিভার অধিকারী এই কবির কর্মময় জীবন শাখা-প্রশাখায় বিস্তৃত। তার তিন সহস্রাধিক গান নজরুলগীতি হিসেবে প্রতিষ্ঠিত ও প্রসিদ্ধ।

নেতৃবৃন্দ বলেন, নজরুল ছিলেন বিপ্লব ও বিদ্রোহের কবি। তার সেই বিপ্লবী চিন্তা আজও ফ্যাসীবাদের কবল থেকে মুক্তির অনুপ্রেরণা জোগায়। মাত্র ২২ বছর বয়সে রচিত ‘বল বীর বল উন্নত মম শির’ কিংবা ‘কারার ঐ লৌহ কপাট’ আজও জালিম শাসকের বিরুদ্ধে সংগ্রামের স্লোগান হয়ে আছে। ‘মোরা একই বৃন্তে দুটি ফুল হিন্দু-মুসলমান’ উচ্চারণ করে তিনি ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অমোঘ বাণী দিয়েছেন। তার লেখনিতে সাম্য, প্রেম ও দ্রোহ সমানভাবে বাঙ্ময় হয়েছে। শিশু সাহিত্য, ইসলামী গজল ও হিন্দুদের কীর্তন রচনায়ও নজরুল অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তারা আরো বলেন, ‘ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি আজও প্রতিটি বাঙালি মুসলমানের ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ।

বিবৃতিতে বলা হয়, ১৯৭২ সালে বাকশক্তিহীন ও অসুস্থ অবস্থায় কবিকে বাংলাদেশে নিয়ে আসা হয়। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। একই বছরের ২৭ আগস্ট তিনি ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবির ইচ্ছানুযায়ী তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

এবি পার্টির নেতারা বিবৃতিতে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫