ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আইসিসিতে রদ্রিগো দুতার্তের শুনানি স্থগিত

  • আপডেট সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ সোমবার স্থগিত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

নেদারল্যান্ডসের হেগ শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাদকসেবনকারী ও কারবারিদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে চালানো অভিযান সম্পর্কিত অভিযোগের শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর আইসিসি’তে হাজির হওয়ার কথা ছিল দুতার্তের। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, দুতার্তের নির্দেশে মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

তবে ৮০ বছর বয়সী দুতার্তে আদালতে উপস্থিত হওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত নয় বলে দাবি করা হয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বিচার-পূর্ব কার্যক্রমে অংশগ্রহণের জন্য দুতার্তের ফিটনেস নেই বলে আসামিপক্ষ মামলা স্থগিত রাখার অনুরোধ করেছে।

আসামিপক্ষের অনুরোধে শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তিন বিচারকের প্যানেল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে, বিচারকদের মধ্যে একজন ভিন্নমত পোষণ করেছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইসিসিতে রদ্রিগো দুতার্তের শুনানি স্থগিত

আপডেট সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫