ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে সিরাজগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধ গুটু শেখ রংপুরে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাক, নিহত ৪ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান শতরানের দোরগোড়ায় বাংলাদেশ, লাঞ্চ বিরতিতে শান্ত-সাদমান মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি দুই মুক্তিযোদ্ধার ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: রোগী ও স্বজনদের চরম ভোগান্তি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ফুটবলের আজকের ম্যাচ

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

  • আপডেট সময় : ১২:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন সংক্রান্ত নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার এ নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনা অনুযায়ী নিম্নলিখিত যে ক্রসিংগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে ডাইভারশন প্রদান করা হবে তা হলো- শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং ।

যানবাহন চলাচলে বিকল্প রাস্তা হলো- ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

এছাড়া, আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে উল্লিখিত ক্রসিং সমূহসহ আশপাশের এলাকা বা সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

আপডেট সময় : ১২:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫