ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জর্জিয়া বিএনপির দোয়া মাহফিল, ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম পরওয়ার: দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ক্রীড়াবিদদের চিকিৎসায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

  • আপডেট সময় : ১০:৩৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 51
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপান সফরের অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রতি ইউনিক্লোর দীর্ঘদিনের আস্থা ও ব্যবসায়িক অংশীদারিত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী দেশটির শীর্ষ এই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষভাবে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বাড়তি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বাংলাদেশে ইউনিক্লোর নতুন উদ্যোগ বাস্তবায়নে সরকার সব ধরনের প্রশাসনিক সহায়তা দিতে বদ্ধপরিকর। এর মধ্যে জমির সংস্থান, বিনিয়োগের অনুমোদন ও ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেন সরকারপ্রধান। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

উভয় পক্ষ বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যের উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করে। এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আলোচনাসভায় বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। অন্যদিকে, ফাস্ট রিটেইলিং কোম্পানির পক্ষে পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই প্রতিনিধি দলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ১০:৩৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬