ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন

  • আপডেট সময় : ১১:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 91
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন দীর্ঘ তদন্ত শেষে উদ্‌ঘাটিত তথ্য এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘আনফোল্ডিং দ্যা ট্রুথ’।

এই প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে গুম কারা করতো, কীভাবে করত, গুমের পর নিখোঁজদের কোথায় এবং কীভাবে আটকে রাখা হতো, তাদের পরিণতি কী হতো এবং কারা কারা এই কাজে সরাসরি জড়িত ছিল।

এসব প্রশ্নের প্রমাণসহ উত্তর খুঁজে পাওয়া যাবে এই প্রামাণ্যচিত্রে। যা ফ্যাসিস্টের সত্য লুকানোর সব অপচেষ্টাকে প্রতিহত করবে। তথ্য- প্রমাণের ভিত্তিতে গোপন আটক কেন্দ্র উন্মোচন, ধ্বংস বা লুকিয়ে রাখা প্রমাণ উদ্ধার করাসহ গুমের পুরো চক্রটিকে প্রকাশ্যে নিয়ে এসেছে গুম কমিশন।

আজ এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশে কখনো কেউ গুম হয় নাই’ এই বক্তব্যের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট শাসন একটি অস্বীকারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই প্রমাণ্যচিত্রটি ফ্যাসিস্টদের সত্য গোপন করার প্রচেষ্টাকে উন্মোচিত করবে এবং এই অনুসন্ধানগুলো আদালতে একটি অকাট্য প্রমাণ হিসেবে টিকে থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন

আপডেট সময় : ১১:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫