ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ

মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত, ২ জন আহত

  • আপডেট সময় : ০১:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিশরীয় শহর শারম আল-শেখের কাছে এক গাড়ি দুর্ঘটনায় রোববার কাতারের তিন জন কূটনীতিক নিহত ও আরো দুই জন আহত হয়েছেন।

গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা শেষে কূটনীতিক ও সরকারি প্রতিনিধিদল লোহিত সাগরের অবকাশকালীন শহর ছেড়ে যাচ্ছিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে পাঁচ জন কাতারি যাত্রী ও মিশরীয় চালক ছিলেন।

কায়রোতে কাতারি দূতাবাস তিন কূটনীতিকের মৃত্যুর ঘটনায় ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের বিমানে করে আজ হতাহতদের দোহায় পাঠানো হবে। আহত দুই জন বর্তমানে শারম আল শেখ আন্তর্জাতিক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।’

মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতার গাজা যুদ্ধবিরতির জন্য কয়েক মাস ধরে আলোচনা করছিল।

ইসরাইল জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় ০৯০০ তে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

শারম আল-শেখ সোমবার থেকে শুরু হওয়া একটি শান্তি শীর্ষ সম্মেলনও আয়োজন করবে, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিশরীয় প্রতিপক্ষ আবদেল ফাত্তাহ আল-সিসি।

গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত, ২ জন আহত

আপডেট সময় : ০১:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫