ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি

  • আপডেট সময় : ১০:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামানোর আহ্বানটি ‘একটি ভালো সমঝোতা।’

তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব গ্রহণ করবেন কি না— তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অসলোতে এক সংক্ষিপ্ত সফরের সময় জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন— ‘আমরা যেখানে আছি সেখানেই থাকুন এবং আলোচনা শুরু করুন।’

তিনি আরো বলেন, আমি মনে করি— এটি একটি ভালো সমঝোতা। কিন্তু আমি নিশ্চিত নই যে, পুতিন এটি সমর্থন করবেন কি না এবং আমি প্রেসিডেন্টকে (ট্রাম্পকে) এটি বলেছি।

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের অবসান ঘটানোর প্রচেষ্টা আবারও থমকে গেছে বলে মনে হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প মস্কো ও কিয়েভ উভয়কেই তাদের বর্তমান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার ট্রাম্প বলেন, বুদাপেস্টে পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের পরিকল্পনা তিনি স্থগিত রেখেছেন। কারণ, তিনি অকার্যকর কোনো বৈঠক চান না।

এদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ বুধবার বলেছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলমান রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি

আপডেট সময় : ১০:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫