ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জিয়া ফুটবল টুর্নামেন্ট

  • আপডেট সময় : ১০:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’।

টুর্নামেন্ট উপলক্ষে বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশের ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। শুক্রবার সকালে প্রথমে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে জয়ী দুই দল বিকেল ৩টায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে।

মাহবুবের রহমান শামীম জানান জাতীয় দলের সাবেক ফুটবলার এবং তারকা ফুটবলারদের নিয়ে এসব দল গঠন করা হয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানো আরো উপস্থিত থাকবেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জিয়া ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় : ১০:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫