ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাকিবুলের ৯ উইকেটের দিন সৈকতের সেঞ্চুরিতে এগিয়ে সিলেট

  • আপডেট সময় : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ওপেনার সৈকত আলির দুর্দান্ত সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহ বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে এগিয়ে সিলেট বিভাগ।

প্রথম ইনিংসে ময়মনসিংহের ৪০১ রানের জবাবে ৪৮৯ রান করে সিলেট। এতে প্রথম ইনিংস থেকে ৮৮ রানের লিড পায় সিলেট। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৫৮ রান করেছে ময়মনসিংহ। ১০ উইকেট হাতে নিয়ে এখনও ৩০ রানে পিছিয়ে ময়মনসিংহ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৯৮ রান করেছিল সিলেট। ৫ উইকেট হাতে নিয়ে ২০৩ রানে পিছিয়ে ছিল সিলেট।

দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে লিড এনে দেন সৈকত। তার ২৩২ বলে ১৭৫ রানের ইনিংসের সুবাদে সব উইকেট হারিয়ে ৪৮৯ রান করে সিলেট। সৈকতের ইনিংসে ১৯টি চার ও ৮টি ছক্কা ছিল। প্রথম শ্রেনির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। এছাড়া তোফায়েল আহমেদ ৭৯ ও এবাদত হোসেন ৫৮ রান করেন।
বল হাতে ময়মনসিংহর স্পিনার রাকিবুল হাসান ১৬৮ রানে ৯ উইকেট শিকার করেন। সাবেক দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও মোশারফ হোসেনের পর তৃতীয় বোলার হিসেবে এনসিএলে এক ইনিংসে ৯ উইকেট নিয়েছেন রাকিবুল।

প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৫৮ রান তুলে দিন শেষ করেছে ময়মনসিংহ। মাহফিজুল ইসলাম ৩০ ও মোহাম্মদ নাইম ১৯ রানে অপরাজিত আছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাকিবুলের ৯ উইকেটের দিন সৈকতের সেঞ্চুরিতে এগিয়ে সিলেট

আপডেট সময় : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫