ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বুমরাহর তোপে প্রথম দিনই অলআউট দক্ষিণ আফ্রিকা

  • আপডেট সময় : ১০:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 94
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পেসার জসপ্রিত বুমরাহর বোলিং তোপে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১৫৯ রানে অলআউট হয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ৩৭ রান করেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ১২২ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৩ বলে ৫৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আইডেন মার্করাম ও রায়ান রিকেলটন।

১১তম ওভারে রিকেলটনকে (২৩) বোল্ড করে ভারতকে প্রথম উইকেট উপহার দেন বুমরাহ। ১৩তম ওভারে মার্করামকেও শিকার করেন বুমরাহ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৩১ রানে বিদায় নেন মার্করাম।

বুমরাহর জোড়া আঘাতের পর উইকেট শিকারের তালিকায় নাম লেখান স্পিনার কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমাকে ৩ রানে আউট করেন কুলদীপ।

৭১ রানে ৩ উইকেট হারানোর পর ভারতের সামনে প্রতিরোধ গড়ে তোলেন উইয়ান মুল্ডার ও টনি ডি জর্জি। চতুর্থ উইকেটে ৪৩ রান যোগ করেন তারা। ২৪ রান করা মুল্ডারকে শিকার করে জুটি ভাঙেন কুলদীপ।

মুল্ডার ফেরার কিছুক্ষণ পর জর্জিকে (২৪) বিদায় দেন বুমরাহ। এতে ১২০ রানে পঞ্চম উইকেট পতনে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

দলকে বিপদমুক্ত করতে জুটি গড়ার চেষ্টা করেন ট্রিস্টান স্টাবস ও উইকেটরক্ষক কাইল ভেরেনি। ২৬ রান যোগ করে উইকেটে সেট হয়ে গিয়েছিলেন তারা। ১৬ রান করা ভেরেনিকে লেগ বিফোর ফাঁদে ফেলে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন পেসার মোহাম্মদ সিরাজ।

দলীয় ১৪৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৫৫ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় তারা। শেষ দুই ব্যাটারকে আউট করে ইনিংসে ৫ উইকেট শিকার পূর্ণ করেন বুমরাহ। ২৭ রানে ৫ উইকেট নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৬তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন বুমরাহ।

এরপর ব্যাট হাতে নেমে ওপেনার যশ্বসী জয়সওয়ালকে হারায় ভারত। ১২ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর। রাহুল ১৩ ও সুন্দর ৬ রানে অপরাজিত আছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুমরাহর তোপে প্রথম দিনই অলআউট দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ১০:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫