ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এশিয়ান আরচারিতে পদক জয়ীদের জন্য পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার

  • আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ ঢাকায় শেষ হয়েছে ২৪তম তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়শিপ। এবারের প্রতিযোগিতায় ভারত ও দক্ষিণ কোরিয়ার সাথে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।

এই তিন আরচারের প্রত্যেককে পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আজ বিকেলে পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মতো ফ্যাসিলিটিজ থাকতে হয়। সে ক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও, অলিম্পিকে গোল্ড নেই আমাদের। তবে আমি আশা করি এই আরচারির মাধ্যমে আমরা গোল্ড পাব। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’

উপদেষ্টা যখন এমন ঘোষণা দিচ্ছিলেন ততক্ষণে টিম হোটেলে পৌঁছে গেছেন আরচাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার।

অন্য আরচারদের পক্ষ থেকে বন্যা বলেন, ‘সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আরচারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা এই খেলায় আরও বেশি মনোযোগী হতে পারব। শুধু তাই নয়, অনেকেই হয়ত আরচারি ছেড়ে বিদেশে চলে যান, সেক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কার ঘোষণার কথা শুনে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান আরচারিতে পদক জয়ীদের জন্য পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার

আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫