ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা

  • আপডেট সময় : ০১:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পোপ লিও চতুর্দশ শুক্রবার বিশ্বের অর্থডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা বারথলোমিউ প্রথমের সঙ্গে নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিবেন।

এটি তার তুরস্ক সফরের দ্বিতীয় দিন।

আমেরিকান এই পোপ বৃহস্পতিবার চার দিনের সফর শুরু করেন। আঙ্কারায় পৌঁছে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন এবং সংঘাতপূর্ণ বিশ্বে তুরস্ককে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

ইস্তাম্বুল থেকে এএফপি এ খবর জানায়।

পোপ হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই লিও চতুর্দশের প্রথম বিদেশ সফর।

তুর্কি নেতাকে পোপ বলেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, তুরস্ক যেন মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্যের সেতুবন্ধন হয়। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য এ ভূমিকা অত্যন্ত জরুরি।’

এই সফরে কড়া নিরাপত্তার কারণে আঙ্কারার প্রায় ফাঁকা রাস্তা দিয়ে পোপের গাড়িবহর চলাচল করে। প্রায় ৮ কোটি ৬০ লাখ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা মাত্র ১ লাখ।

পোপ বলেন, ‘এই ভূমি খ্রিস্টান ধর্মের উৎপত্তির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আজ এটি ইব্রাহিমের সন্তান ও সমস্ত মানবতাকে এমন এক ভ্রাতৃত্বের আহ্বান জানাচ্ছে, যেখানে ভিন্নতাকে স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হবে।’

এর পরই তিনি ইস্তাম্বুলে যান, সেখানে তিনি রোববার পর্যন্ত থাকবেন।

পরে তিনি লেবাননের উদ্দেশে রওনা হবেন।

শুক্রবার ৭০ বছর বয়সী পোপ সকালে প্রথমে ক্যাথলিক নেতাদের সঙ্গে কাটাবেন। এরপর তিনি ইজনিক শহরে যাবেন যেখানে প্রথম নাইসিয়া কাউন্সিল গঠন করা হয়।

এই শহরেই নাইসিয়া কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করা হবে।

বিশপদের এই সমাবেশে খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি হিসেবে বিবেচিত একটি বিশ্বাস সংক্রান্ত ঘোষণা তৈরি করা হয়েছিল, যা আজও এই ধর্মের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিশ্বের অর্থোডক্স খ্রিস্টানদের নেতা, কনস্টান্টিনোপলের প্যাট্রিয়ার্ক প্রথম বার্থোলোমিউ-এর আমন্ত্রণে পোপ লিও প্রথম কাউন্সিল যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেই স্থানটি পরিদর্শনে যাবেন।

এরপর তারা একটি বিশ্বজনীন প্রার্থনা সভায় যোগ দেবেন।

১০৫৪ সালে পশ্চিমা রোমান ক্যাথলিক চার্চ ও পূর্বাঞ্চলীয় অর্থোডক্স চার্চ বিভক্ত হয়ে যায়। একে ‘মহান বিভক্তি’ হিসেবে বর্ণনা করা হয়।

মতবাদের পার্থক্য থাকা সত্ত্বেও তারা এখন বিভাজন দূর করতে আলোচনা চালায় ও যৌথভাবে উদযাপন করে।

এমনকি সম্প্রতি তারা ইস্টার উদযাপনের জন্য একটি সাধারণ তারিখ খুঁজে বের করার চেষ্টা করেছেন।

বর্তমানে ক্যাথলিকরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও অর্থোডক্সরা জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা

আপডেট সময় : ০১:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫