ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আগামীকাল জর্জিয়া বাংলাদেশ সমিতির নির্বাচন, দুই প্যানেলের শেষ মুহূর্তের জোর প্রস্তুতি

  • আপডেট সময় : ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জর্জিয়া বাংলাদেশ সমিতির সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রবিবার, ৩০ নভেম্বর, সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। নরক্রসের গ্লোরিয়া মল প্রাঙ্গণকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সামাজিক–সাংগঠনিক এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি শক্তিশালী প্যানেল বাবুল–হাসান প্যানেল এবং শামীম–শান্ত প্যানেল। দুই পক্ষই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। ভোটারদের সঙ্গে মতবিনিময়, ঘরে ঘরে যোগাযোগ, সামাজিক মাধ্যমে প্রচারণা—সব মিলিয়ে জর্জিয়ার প্রবাসী কমিউনিটিতে নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে।

বাবুল–হাসান প্যানেল কমিউনিটির দীর্ঘদিনের সেবা, অভিজ্ঞতা এবং সাংগঠনিক শক্তিকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে।
প্যানেলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আরেফিন (বাবুল) বলেন “আমরা নতুন নই জর্জিয়ার কমিউনিটির সাথে সুখ–দুঃখে বহু বছর ধরে আছি। কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করেছি। আগামীকাল ভোটে কমিউনিটির ঐক্য, নিরাপত্তা এবং সেবা নিশ্চিত করার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত।”

সাধারণ সম্পাদক প্রার্থী রউফ হাসান বলেন “আমি বিশ্বাস করি স্বচ্ছতা, সম্মান ও নিয়মিত যোগাযোগই কমিউনিটিকে শক্তিশালী করে। আমাদের দল নির্বাচিত হলে আমরা সবাইকে নিয়ে একটি কার্যকর, সেবামুখী ও আধুনিক সংগঠন গড়ে তুলবো।”

প্যানেলের অন্যান্য সদস্যরাও জানান, তারা “পেশাদারিত্ব, অভিজ্ঞতা এবং বাস্তব কাজের মাধ্যমে উন্নয়ন আনতে চান”।

শামীম–শান্ত প্যানেল নতুন–পুরনো নেতৃত্বকে একত্র করে পরিবর্তনের বার্তা দিচ্ছে।
সভাপতি প্রার্থী মোহাম্মদ হোসেন (শামীম) বলেন— “আমরা চাই আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সবার জন্য উন্মুক্ত একটি সংগঠন। তরুণদের সম্পৃক্ত করা, পরিবার ও প্রবীণদের সাপোর্ট—এসব বিষয়কে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”

সাধারণ সম্পাদক প্রার্থী আহমেদ আহসান (শান্ত) জানান— “আমি দায়িত্ব চাই কাজ করার জন্য। কমিউনিটির প্রতিটি মানুষের সমস্যা, প্রয়োজন ও আশা–আকাঙ্ক্ষা নিয়ে আমি কাজ করতে চাই। আমরা একটি টিম হিসেবে যে পরিকল্পনা করেছি—তা বাস্তবায়ন হলে জর্জিয়ার বাংলাদেশি সমাজ আরও সংগঠিত ও শক্তিশালী হবে।”

প্যানেলটি শিক্ষা, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে।

দুই প্যানেলের প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে এখন প্রবাসীদের মধ্যে আলোচনা জমে উঠেছে।
ভোটাররা বলছেন “এটা ব্যক্তিগত প্রতিযোগিতা না—জর্জিয়ার বাংলাদেশি পরিবারগুলোর ভবিষ্যৎ গড়ার নির্বাচন।”

আগামীকাল নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত নির্বাচন পরিচালনা কমিটি।
জর্জিয়া বাংলাদেশ কমিউনিটি এখন তাকিয়ে আছে, কে নেতৃত্ব নেবে আগামী দিনের?

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামীকাল জর্জিয়া বাংলাদেশ সমিতির নির্বাচন, দুই প্যানেলের শেষ মুহূর্তের জোর প্রস্তুতি

আপডেট সময় : ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫