ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, যুবক কারাগারে

যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের ওপর সিদ্ধান্ত স্থগিতাদেশ ‘দীর্ঘদিন’ স্থায়ী হবে: ট্রাম্প

  • আপডেট সময় : ০১:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 61
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হোয়াইট হাউসের কাছে গত ২৬ নভেম্বর একজন আফগান নাগরিকের গুলিতে দুই জন ন্যাশনাল গার্ড সদস্য আহত ও একজন নিহত হওয়ার ঘটনায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন যে তার প্রশাসন অভিবাসন আশ্রয় আবেদনের সিদ্ধান্তের ওপর ‘দীর্ঘ সময়ের জন্য’ স্থগিতাদেশ বজায় থাকতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কতদিন এই ব্যবস্থা চালু থাকবে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘কোনো সময়সীমা’ নেই। তিনি আরও জানান যে এই পদক্ষেপটি ১৯টি দেশের একটি তালিকার সঙ্গে সম্পর্কিত, যেসব দেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই লোকদের চাই না’। ‘আপনি জানেন কেন আমরা তাদের চাই না? কারণ অনেকেই ভালো ছিল না, এবং আমাদের দেশে থাকা তাদের উচিত নয়।’

গত ২৬ নভেম্বর ওয়াশিংটনে ঘটে যাওয়া গুলির ঘটনার পর ট্রাম্প প্রশাসন নির্দেশ জারি করা হয়। ওই ঘটনায় ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম নিহত হন এবং আরেকজন ন্যাশনাল গার্ড সদস্য গুরুতরভাবে আহত হন।

২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

লাকানওয়াল আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াই করা সিআইএ-সমর্থিত বাহিনীর সদস্য ছিলেন এবং ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

গুলিবর্ষণের পর ট্রাম্প বলেন, যে তিনি ‘মার্কিন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের ওপর সিদ্ধান্ত স্থগিতাদেশ ‘দীর্ঘদিন’ স্থায়ী হবে: ট্রাম্প

আপডেট সময় : ০১:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫