ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার

  • আপডেট সময় : ১১:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইল জানিয়েছে, বুধবার থেকে জর্ডান হয়ে গাজায় মানবিক সহায়তার ট্রাক আবারও অ্যালেনবি ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।

অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার ইসরাইল-নিয়ন্ত্রিত সীমান্তের ওই ক্রসিং গত সেপ্টেম্বরে বন্ধ করে দেওয়া হয়।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি এক কর্মকর্তা বলেন, সমঝোতা ও সরকারি নির্দেশনার ভিত্তিতে বুধবার থেকে অ্যালেনবি ক্রসিং দিয়ে জর্ডান থেকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার জন্য পণ্য ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গাজামুখী ত্রাণবাহী ট্রাকগুলো কঠোর তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছাবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার

আপডেট সময় : ১১:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫