সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে নেয়া হয়েছে হাদিকে
- আপডেট সময় : ০২:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 61
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দর নিয়ে যাওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেয়া হয়।
হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিডিসংবাদ/এএইচএস

























