ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কাল শেষ প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ যুব দল

  • আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে কাল নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের হারারেতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। জিম্বাবুয়ের মাসভিঙ্গো স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ।

কালাম সিদ্দিকির হাফ-সেঞ্চুরিতে ৩৬.৩ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টি নামলে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে যায়।

৬টি চারে ৯৮ বলে ৭১ রান করেন কালাম। এছাড়া রিজান হোসেন ১৮, এমডি আব্দুল্লাহ ১১ ও সামিউন বশির ১০ রান করেন। পাকিস্তানের আলি রাজা ৩ উইকেট শিকার করেন।

১৫ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে ‘বি’ গ্রুপ আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ-ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

বুলাওয়েতে আগামী ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল শেষ প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ যুব দল

আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬