ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের মুখ

  • আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 47
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বলের আঘাতে মারাত্মকভাবে চোট পেয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে চোটের বিষয় নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সি স্টোকস। ছবিতে দেখা যাচ্ছে, তার ডান চোখের নিচে রক্ত জমাট বেঁধে মারাত্মকভাবে ফুলে কালো হয়ে আছে। এছাড়াও গাল, নাক ও ঠোঁটে ব্যথা পেয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দিয়ে স্টোকস লিখেছেন, ‘ক্রিকেট বলে কী হতে পারে, সেটা দেখা উচিত আপনাদের।’

কাউন্টি ক্লাব ডারহামের অনুশীলন সেশনে নেটের বাইরে সতীর্থদের সাথে একপাশে দাঁড়িয়ে ছিলেন স্টোকস। ঐ সময় নেটে ব্যাট করা ১৮ বছর বয়সি উইকেটরক্ষক রবি বোম্যানের নেওয়া শটে, বল এসে স্টোকসের মুখের ডান পাশে আঘাত করে। সাথে-সাথে তার মুখের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতে শুরু করে।

ডারহামের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল সান সংবাদমাধ্যমকে জানান, ‘স্টোকস নিজেই তার ইনজুরির দায় স্বীকার করে বলেছেন, নেট কোচিংয়ে এক নম্বর নিয়ম ভঙ্গ করেছেন তিনি। কখনও ব্যাটারের দিক থেকে মুখ ফিরিয়ে থাকা যাবে না।’

গত জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্টোকস। অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারে তারা।

আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবেন স্টোকস। ঐ সিরিজের আগে নিজেকে প্রস্তুত রাখতে কাউন্টি মৌসুমে ডারহামের হয়ে বেশ কিছু ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের মুখ

আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬