সংবাদ শিরোনাম ::
লালমনিরহাট-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আসাদুল হাবিব দুলু
- আপডেট সময় : ১১:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 138
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবু তাহের পেয়েছেন ৫৬ হাজার ২৪৪ ভোট।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
বিডিসংবাদ/এএইচএস























