ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উপসাগরে হামলার শিকার থাই জাহাজে তিন নাবিক আটকা

  • আপডেট সময় : ১২:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 41
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় বুধবার দুটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি থাই মালবাহী জাহাজে তিনজন নাবিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাহাজটির মালিক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। ব্যাংকক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে থাই পরিবহন কোম্পানি প্রেশাস শিপিং জানায়, থাই পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ জাহাজটিতে হামলার ঘটনায় তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন। তারা ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড বুধবার জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটিতে হামলা চালানো হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপসাগরে হামলার শিকার থাই জাহাজে তিন নাবিক আটকা

আপডেট সময় : ১২:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬