ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুদক-তদন্ত ও পদত্যাগের চাপে টালমাটাল বিএনপিসহ সরকারের অন্দরমহল চর বিজয়ে বিরল নীল-সবুজ অম্বর চুটকি পাখির দেখা সুদানের আবেয়িতে ড্রোন হামলায় নিহত ১৫৩ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি সংকটের কারণে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল হতে পারে

  • আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 67
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে আগামী দুই মাসে নিউজিল্যান্ডের জাতীয় এয়ারলাইনের ১,১০০টি ফ্লাইট বাতিল করা হতে পারে। বিমান সংস্থাটির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ওয়েলিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায় জানিয়েছে।

এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানান, প্রায় পাঁচ শতাংশ ফ্লাইট বাতিল হবে। এতে প্রায় ৪৪ হাজার যাত্রী প্রভাবিত হবেন।

বাতিল হওয়া ফ্লাইটের বেশির ভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও এতে অন্তর্ভুক্ত হবে। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্লাইট এতে প্রভাবিত হবে না। কারণ, ইউরোপে বিকল্প রুটের জন্য চাহিদা বৃদ্ধি পেয়েছে।

রবিশঙ্কর বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম এখন পর্যন্ত নজিরবিহীন ওঠানামা করছে। বিশ্বজুড়ে এয়ারলাইনগুলো তাদের ভাড়া ও ফ্লাইট সূচি সামঞ্জস্য করছে, যাতে এই অতিরিক্ত খরচ সামাল দেওয়া যায়।’

তিনি জানান, সাধারণত জেট ফুয়েলের দাম ব্যারেলপ্রতি ৮৫ মার্কিন ডলার হয়। কিন্তু এখন দাম দ্বিগুণ। বাতিল করা ফ্লাইটের মাধ্যমে ভাড়া সাশ্রয়ী রাখা এবং জ্বালানির ব্যবহার দক্ষ রাখা সম্ভব হবে।

মঙ্গলবার এয়ার নিউজিল্যান্ড সব রুটের টিকিটের দামও বৃদ্ধি করা হয়েছে।

এ সপ্তাহে তেলের দাম ১০০ ডলারের বেশিতে পৌঁছেছে। এর পেছনে কারণ ইরানের হামলায় সমুদ্রপথ কার্যত বন্ধ হয়ে যাওয়া। এই হামলা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্বালানি সংকটের কারণে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল হতে পারে

আপডেট সময় : ১২:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬