ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

এয়ারবাস দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক সিইও গ্রেফতার

  • আপডেট সময় : ০৮:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 47
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বিমান ক্রয়চুক্তিতে এয়ারবাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্স-এর সাবেক প্রধানকে গ্রেফতার করা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান, ২০১৩ সালে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে ১০টি বিমান কেনার চুক্তির সময় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন কপিলা চন্দ্রসেনা। তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শ্রীলঙ্কার ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশনের একজন কর্মকর্তা বলেন, ‘তিনি (কপিলা) ১ কোটি ৬০ লাখ ডলার ঘুষ গ্রহণের ষড়যন্ত্র করেছেন এবং সিঙ্গাপুরের একটি ব্যাংক হিসাবে ১৪ লাখ ৫০ হাজার ইউরো গ্রহণ করেছেন।’

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কপিলা চন্দ্রসেনা তার স্ত্রীর নামে ব্রুনাইয়ে একটি ভুয়া কোম্পানি খোলেন।

এরপর ঘুষের অর্থ সেই প্রতিষ্ঠানের সিঙ্গাপুরের ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করেন।

শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থাটি বর্তমানে বিপুল ঋণের বোঝা বহন করছে। গত বছরের মার্চের শেষে সংস্থাটির মোট লোকসান ছিল প্রায় ৫৯৬ বিলিয়ন রুপি, যা প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের সমান।

কপিলা চন্দ্রসেনাকে এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে একই ধরনের পৃথক একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এয়ারবাস দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক সিইও গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬