ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

মহালছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জুয়েল চাকমা

  • আপডেট সময় : ০২:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭
  • / 408
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা। সোমবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৮ জন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের  মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ এর সভাপতি টিকু চাকমা, মহালছড়ি বাজার ব্যবসায়ী সভাপতি সুনীল চৌধুরী।

এ সময় বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া সম্ভব না হলেও সবার আগে খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য জুয়েল চাকমা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে।

ভবিষ্যতে যাতে আরো এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান এবং মহালছড়ি উপজেলায় ফায়ার ব্রিগেড স্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন করতে সরকারের প্রতি জোর দাবী জানান।

উল্লেখ্য, গত ৪ মে দিবাগত রাতে অগ্নিকান্ডের শিকার হন মহালছড়ি বাজার এলাকার বসত বাড়িসহ ১৯টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। এতে আরো ক্ষতিগ্রস্থ হন পাশ^বর্তী অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহালছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জুয়েল চাকমা

আপডেট সময় : ০২:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭