ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানি হামলা

  • আপডেট সময় : ০১:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 36
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দুবাই বন্দরে ইরানি হামলায় একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে পারস্য উপসাগরে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সরাসরি ও পরিকল্পিত ইরানি হামলা চালানো হয়।’

প্রতিবেদন অনুযায়ী, এতে কেউ হতাহত হয়নি। দুবাই কর্তৃপক্ষ পরে জানিয়েছে যে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে।

কুনা আরও জানায়, হামলার সময় ট্যাংকারটি জ্বালানি তেলে পূর্ণ ছিল। এতে জাহাজটির খোলের বেশ ক্ষতি হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার এক এক্স-এ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।

তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাবে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত মাসের শেষ দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ইরান ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানি হামলা

আপডেট সময় : ০১:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬