ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর উপকারিতা ও পুষ্টিগুণ ধুনটে আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা, লক্ষ্যমাত্রা বৃদ্ধি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণতন্ত্রের কথা ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান

  • আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 76

FILE - Burkina Faso junta leader Ibrahim Traore participates in a ceremony in Ouagadougou, Oct. 15, 2022. (AP Photo/Kilaye Bationo, File)

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বুরকিনা ফাসোর জান্তা প্রধান বলেছেন, জনগণকে গণতন্ত্রের কথা ‘ভুলে যেতে’ হবে। বৃহস্পতিবার দেশটির জাতীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২০২২ সালের সেপ্টেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে। তিনি এর আগে আরেকটি সামরিক সরকারের পতন ঘটান। ক্ষমতায় আসার পর থেকেই ভিন্নমত দমনে কঠোর অবস্থান নিয়েছে তার সরকার।

গত বছর সামরিক সরকার দেশটির নির্বাচন কমিশন ভেঙে দেয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে জান্তা-শাসিত পার্লামেন্ট সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে। ২০২২ সাল থেকেই এসব দলের কার্যক্রম স্থগিত রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিবি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রায়োরে বলেন, ‘এখন আমরা নির্বাচন নিয়ে ভাবছি না। মানুষের উচিত গণতন্ত্রের বিষয়টি ভুলে যাওয়া। গণতন্ত্র আমাদের জন্য নয়।’

২০২২ সালের জানুয়ারিতে প্রথম সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে গণতান্ত্রিক শাসনে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে এই অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল।

তবে সে বছর জান্তা সরকার এই সময়সীমা আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে ট্রায়োরে দেশটিতে ক্ষমতায় থাকার সুযোগ পান। উল্লেখ্য, গত প্রায় ১০ বছর ধরে দেশটিতে জিহাদিদের সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

দেশটির রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে এবং নাগরিক স্বাধীনতার ওপর দমন-পীড়ন বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা দেশ এবং বিশেষ করে ফ্রান্সের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে এই জান্তা সরকার। তারা ইতোমধ্যে অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যম নিষিদ্ধ বা স্থগিত করেছে এবং বেশ কয়েকজন সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণতন্ত্রের কথা ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান

আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬