ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিশ্বকাপ শুরুর আগের দিন প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল

  • আপডেট সময় : ১১:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 37
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর আগের দিন, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে।

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে শেষ পর্যায়ে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনও ঘোষণা করেনি এফপিএফ। পর্তুগিজ গণমাধ্যমের খবর, ম্যাচটি পর্তুগালের শহর লেইরিয়াতে অনুষ্ঠিত হতে পারে। চিলির বিপক্ষে লিসবনের ওয়েইরাসে মাঠে নামবে পর্তুগাল।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সম্প্রতি দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল। গত শনিবার আসতেকা স্টেডিয়ামে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র এবং গত মঙ্গলবার আটলান্টায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় পর্তুগাল।

ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি পর্তুগালের নিয়মিত অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

আগামী বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ শুরুর আগের দিন প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল

আপডেট সময় : ১১:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬