ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মঙ্গলবার ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী ক্রীড়া উৎসব

  • আপডেট সময় : ১০:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বৈশাখী ক্রীড়া উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় আগামী ১লা বৈশাখ মঙ্গলবার ঢাকার পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব-১৪৩৩’।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।

মোট ১০টি ইভেন্টে প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ এই ক্রীড়া উৎসবে অংশ নিবেন। ইভেন্টগুলো হচ্ছে : আরচ্যারী, কাবাডি, ভলিবল, প্যারা ইভেন্ট, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস, কুস্তি, লাঠি খেলা ও বলি খেলা।

দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হবে।

বৈশাখী ক্রীড়া উৎসব উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহবায়ক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, মিডিয়া কমিটির আহবায়ক মো: রুবেল হোসেন ও বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঙ্গলবার ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী ক্রীড়া উৎসব

আপডেট সময় : ১০:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬