ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

প্রস্তুতি ম্যাচে ব্যাট-বল হাতে চমক সাইফ ও তাসকিনের

  • আপডেট সময় : ১০:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 36
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদ।

৪টি চার ও ৮টি ছক্কায় ১৩৩ বলে ১৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইফ। বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেন তাসকিন।

সাইফ-তাসকিনের দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টিম ‘এ’ ১২৮ রানে হারিয়েছে টিম ‘বি’-কে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে থাকা খেলোয়াড়দের নিয়ে টিম ‘এ’ দল সাজানো হয়।

প্রথমে ব্যাট করে সাইফের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৮ উইকেটে ২৯২ রানের বড় সংগ্রহ পায় টিম ‘এ’। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন আফিফ হোসেন। তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে আসে ২৭ রান।

টিম ‘বি’র পেসার এবাদত হোসেন এবং অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত দু’টি করে উইকেট নেন।

২৯৩ রান তাড়া করতে নেমে ২৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয় টিম ‘বি’। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে থাকা সৌম্য সরকার টিম ‘বি’র হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন।

টিম ‘এ’র তাসকিন ৪টি, মেহেদী হাসান মিরাজ এবং তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রস্তুতি ম্যাচে ব্যাট-বল হাতে চমক সাইফ ও তাসকিনের

আপডেট সময় : ১০:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬